ডিজিটাল বাংলাদেশ মেলায় ফ্রি যাতায়াত!
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া ডিজিটাল বাংলাদেশ মেলায় যাতায়াতের সুবিধার জন্য ফ্রি বাস সেবা দিচ্ছে আয়োজক কমিটি। মোট ৪টি রুট থেকে এই সেবা চালু করা হচ্ছে। মেলা চলা কালে বাসগুলো সকাল ১০টায় এবং বেলা ১টায় আব্দুল্লাহপুর, মালিবাগ, আজিমপুর, মতিঝিল শাপলা চত্বর এবং মিরপুর ১২ নম্বর থেকে ভেন্যুর উদ্দেশ্যে ছেড়ে আসবে। একইভাবে ৮টায় ফিরতি যাত্রা শুরু করবে।
মেলা উপলক্ষে প্রকাশিত ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আব্দুল্লাহপুর থেকে জসিমুদ্দিন, এয়ারপোন্ট, কুড়িল বিশ্বরোড, কাকলী, মহাখালী হতে বঙ্গবন্ধু আন্তর্জাতি সম্মেলনে গিয়ে পৌঁছবে বাস-১ ও বাস-৬। প্রথম বাসটি সকাল ১০টায় এবং পরেরটি ছাড়বে বেলা ১টায়।
একইভাবে বাস-২ ও বাস-৭ ছাড়বে মালিবাগ থেকে। এই বাসটি রামপুরা, বনশ্রী, নতুনবাজার ও যমুনা ফিউচার পার্ক হয়ে মেলা স্থলে পৌঁছবে।
আজিমপুর থেকে যে বাসটি ছাড়বে সেটি নিউ মার্কেট, সাইন্সল্যাব, জিগাতলা, শংকর ও ধানমন্ডি ২৭ থেকে দর্শনার্থীকে বহন করবে। বাস নং ৩ ও ৮ এই সেবা দেবে।
মতিঝিল শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, জিরো পয়েন্ট, বিটিআরসি, বিটিসিএল, ফার্মগেট হতে মেলা পর্যন্ত পরিবহন সেবা দেবে রুট নং রুট ৪ ও ৯ বাসটি। ৪ নং বাস সকাল ১০ টায় এবং ৯ নং বাসটি দুপুর ১টায় ছাড়বে।
বাস নং ৫ ও ১০ ছাড়বে মিরপুর ১২ থেকে। এটি মিরপুর ১০, মিরপুর ৬, ঢাকা কমার্স কলেজ, সনি হল, কাজীপাড়া হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছবে।